Sylhet Today 24 PRINT

ছাতকে ইউএনও বরাবরে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

ছাতক প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি, শ্রমিক-কর্মচারী পেশাজীবী পরিষদ কর্তৃক ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪এপ্রিল) মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে সাবেক কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আলহাজ্ব আব্দুস সামাদ, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, অজয় ঘোষ, আজাদ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান শাহীন মিয়া তালুকদার, সাহেব আলী, মনিরুজ্জামান, আবু শামীম, সাইফুল আলম, মাসুদ রানা, শহীদুল ইসলাম, হুমায়ূন কবির রুবেল, মানিক মিয়া, নুরুজ্জামান, কয়েছ আহমদ, আক্কাছ মিয়া, কদ্দুছ মিয়া, মামুন হোসেন, রবিন আহমদ, হেলিনা বেগম, সাবানা বেগম, জোসনা বেগম, ফিরোজ মিয়া, আশরাফ মিয়া, রাসেন্দ্র দস্তিদার, আবুল ফজল, নিজাম উদ্দিন, ইলিয়াস আলী, সজীব দাস, খলিরুর রহমান, সমর আলী মহিন মিয়া, এমদাদ হোসেন, জামিল আহমদ, আরজ খা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.