Sylhet Today 24 PRINT

ছাতকে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

ছাতক প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

ছাতকে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৪এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এসব ধানবীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলার ৩শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৫কেজি করে ব্রি-ধান-৪৮ জাতের ধানবীজ, ২০কেজি করে ইউরিয়া, ১০কেজি করে টিএসপি এবং প্রত্যেক কৃষকের মোবাইল একাউন্টের মাধ্যমে ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।

এসব ধানবীজ ও সার আনুষ্ঠানিকভাবে বিতরণ করে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত বীজধান ও সার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, এএইও পদ্মমোহন সিংহ, উপ সহকারী কৃষি অফিসার শাহাব উদ্দিন, বিদ্যুৎ ভট্টাচার্য, শংকর কুমার দাস, আলাউদ্দিন, সোহেব মাহমুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.