নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৮
সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাসুদ মিয়া (২৭) ও আহম্মদ আলী (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান, র্যাব-৯ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এসময় তাদের কাছে থাকা ১৯৮ বোতল ফেন্সিডিল, টি বাইসাইকেল, ২টি মোবাইল ফোন সেট, ২টি সিমকার্ড ও নগদ আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটক মাসুদ মিয়া নগরীর খুলিয়াটোলা এলাকার পুতুল মিয়ার পুত্র ও আহম্মদ আলী গোয়াইনঘাট উপজেলার দেওয়ার গ্রামের আরজু মিয়ার পুত্র।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এ কর্মকর্তা।