বিশ্বনাথ প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০১৮
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা কর ফাঁকি মামলায় সিলেটের বিশ্বনাথ আওয়ামী লীগের সভাপতি পংকি খানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভূঁইয়ার আদালতে হাজিরা দিতে যান পংকি খান। এ সময় জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন দায়রা জজের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া।
এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের ২৯/১৮ নং জিআর মামলায় আদালতে চার্জশীট প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম।