Sylhet Today 24 PRINT

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

ছাতক প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৮

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

বুধবার (২৫ এপ্রিল) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান, ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, রাজন, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমুদ আলী, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ, নিজাম উদ্দিন, নারী সদস্য শোভা রানী, কাজি রেহেনা বেগম, ছাদিকা বেগম, ইউপি সচিব অধীর রঞ্জন দাস ও উদ্যোক্তা মো. সুজেল মিয়া সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.