Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মাঠ দিবসে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সিলেটের জৈন্তাপুর গবেষণা কেন্দ্রে আয়োজিত বারি তৈকর-১ ফলের আধুনিক চাষাবাদের কলা কৌশল বিষয়ক নিয়ে স্থানীয় চাষিদের নিয়ে মাঠ দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় সাইট্রাস গবেষণা কেন্দ্র মাঠে আয়োজিত মাঠ দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুর‘র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. আমজাদ হোসেন।

উদ্যান তাত্ত্বিক ফসলের গবেষণা জোরদার করন প্রকল্প বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুর এর অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসে উদ্যান তাত্ত্বিক ফসলের গবেষণা জোরদার করন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জোটন চন্দ্র সরকারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আমজাদ হোসেন বলেন, বারি তৈকর-১ ফলটি বরই ও জলপাই ফলের সমতুল্য, ফলটি স্থানীয়দের কাছে যেমন জনপ্রিয় দেশের অন্যান্য এলাকার লোকজনের কাছে এ ফলটি অতি জনপ্রিয়। ভিটামিন-সি সমৃদ্ধ ফলটির জন্ম ভারতের আসাম রাজ্যে। জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে এ ফলটি নিয়ে দীর্ঘ গবেষণা করে এবং আসাম রাজ্যের মাটি ও পরিবেশের সাথে সিলেটের মাটি ও পরিবেশের অনেকটা মিল রয়েছে। এর মধ্যে জৈন্তাপুর উপজেলার প্রতিটি এলাকায় এ ফলটি চাষের উপযোগী, এজন্য সাইট্রাস গবেষণা কেন্দ্র ফলটির নাম দিয়েছে বারি তৈকর-১। বাণিজ্যিক ভাবে উৎপাদনের লক্ষে স্থানীয় চাষিদের নিয়ে আজকের মাঠ দিবসের আলোচনা।

তিনি আরোও বলেন লেবু জাতীয় ফল উৎপাদিত হয়ে থাকে সিলেট অঞ্চলে। এ ফলটিও এ এলাকায় চাষাবাদ করা হলে চাষিরা নিজেরা লাভবান হবে এবং বিদেশে রপ্তানি করে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবেন এ অঞ্চলের চাষিরা। ফলটিতে রয়েছে এনটি অক্সিডেন্ট যা একজন মানুষের দৈনন্দিন জীবনের ভিটামিন-সি এর ঘাটতি পূরণের সহায়তা করবে। সরকার গবেষণার জন্য প্রচুর অর্থ ব্যয় করে যাচ্ছে। জৈন্তাপুর উপজেলার চাষিদের কে বিভিন্ন মেয়াদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিভিন্ন ফলের উপর প্রশিক্ষণ প্রদানের ঘোষণা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সিএসও আরএআরএস আগরপুর মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. জসিম উদ্দিন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ লুৎফুর রহমান, জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী, মো. এবাদ উল্লাহ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুস সুবহান সহ এলাকার কৃষক কৃষাণী বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.