Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার বাসিন্দা জাহির মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৫) ও তার ছোট বোন অনুফা আক্তার (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশাপট এলাকার বাসিন্দা জাহির মিয়া বাসা ভাড়া নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় অটোরিকশা চালাতেন। বুধবার বিকেলে তার দুই সন্তান পরিবারের সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়।

অনেক ক্ষণ ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজনসহ আশেপাশের বাসিন্দারা বিভিন্নস্থানে তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে ভাই-বোনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশুদুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.