মৌলভীবাজার প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০১৮
মৌলভীবাজারে রাজনগর উপজেলায় বসত ঘরে ফ্রিজ থেকে আগুন লেগে একই পরিবারের মা ও মেয়ে নিহত হয়েছেন। এবং ছেলে গুরুতর আহত।
বুধবার ( ২৫ এপ্রিল) দিবাগত রাতে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও মেয়ে নিহত হয়।
ঘটনাস্থলে ওয়াছির মিয়ার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হয়। পরে বৃহস্পতিবার(২৬এপ্রিল) সকাল ৯টায় দিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মা রোকেয়া বেগম (৫৫) মারা যায়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজ (২৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়েছে।
রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক বিল্লাল হোসেন জানান, ওয়াছির মিয়ার ঘরে ফ্রিজের গ্যাস ব্লাস্ট হয়ে ঘরে আগুন লাগে। এতে সবাই ঘর থেকে বেরিয়ে আসলেও শাহিনা বের হতে পারেন নি। তিনি ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত ২ জনকে সকালে ঢাকা নেয়ার পথে তার শাহিনার মা রোকেয়া বেগম (৫৫) মারা যায়। এর মধ্যে শাহিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।