Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জের পুরানবাজার এলাকায় খোয়াই নদীর রেলব্রিজ এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল হক জানান, রাত ১২টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় মেলেনি।

মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.