Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্কুল শিক্ষিকার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ২১ জুন, ২০১৫

বড়লেখায় নিউ সমনবাগ চা বাগানে ব্র্যাক স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডার একমাত্র খুনি আবু রিকমুনের ফাঁসির দাবিতে রোববার দুপুরে চা বাগান প্রশাসন, চা শ্রমিক পঞ্চায়েত কমিটি ও ব্র্যাক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারন চা শ্রমিকরা স্থানীয় দক্ষিণভাগ বাজার ও ইউপি কার্যালয় সম্মুখে পৃথকভাবে চারঘন্টা মানববন্ধন কর্মসুচী পালন করে।

মানববন্ধন কর্মসুচী চলাকালে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউপি মেম্বার সোনা মিয়া, নজরুল ইসলাম, অকিল বাকতি, সমাজসেবক মাসুক আহমদ চা শ্রমিকদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসুচী শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা নারায়ন কালোয়ার, সুখদেব মুন্ডা, ফজল তাতী, সিতারাম গড়াইত, বাবুল বাউরি, মনসা মুন্ডা।

শ্রমিক নেতারা বলেন, স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডার হত্যাকারী গ্রেফতারকৃত আবু রিকমুন যেন কোনভাবেই ছাড়া না পায়। খুনের এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সকল চেষ্টা রুখে দেয়া হবে। এ খুনির ফাঁসি ছাড়া অন্য কোন শাস্তি চা শ্রমিকরা মেনে নেবে না।

গত ১৬ জুন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আবু রিকমুন (১৮) নামে এক চা শ্রমিকের হাতে প্রেমঘটিত কারনে খুন হন স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা (১৯)। ঘটনার ১৬ ঘন্টার মধ্যে পুলিশ জুড়ী উপজেলার ুধামাই চা বাগানের আত্মীয়ের বাড়ি থেকে আবু রিকমুনকে গ্রেফতার করে। সে একই বাগানের রামজনম রিকমুনের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.