মৌলভীবাজার সংবাদদাতা | ২১ জুন, ২০১৫
মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে ১জন মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ইসলামপুর এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সাথে কুলাউড়াগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মুহিত মিয়া গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা আহত মুহিত মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মুহিতের বাড়ী কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে।