Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ ছাত্রলীগে দীপঙ্কর সভাপতি, আশিকুর সম্পাদক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষিত হয়েছে। দীপঙ্কর কান্তি দেকে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন লিখন আহমদ, জিসান এনায়েত রেজা, ওমর ফারুক সিদ্দিকী মামুন, আবুল হাসনাত মো.কাউসার, আবু সাইদ আপন, ওয়াসীম মাহমুদ, গৌতম তালুকদার দীপ, কাউসার আহমদ, আশরাফুল ইসলাম, তৌফিক ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তৌহিদ ইনসাফ সারের ওয়াসিম।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ হারুন, মাসকাওয়াত জামান ইন্তি, জগৎ জোতিৎ রায় জয়, তৈয়বুর রহমান, মো.রাহাত আহমদ, তানভীর আলম পিয়াল, মাহবুবুল আলম সামি, মো.ফয়েজ উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আটজন। তাঁরা হলেন জুনায়েদ আহমদ, ফয়সাল আহমদ, শাহিন মিয়া, আসেফ বখত রাদ, মাহমুদুল হাসান তারেক, সৃজন দেবনাথ, ইশতিয়াক আলম পিয়াল, কে এম তানভির রশিদ ইমন।

প্রসঙ্গত, শুক্রবার (২০ এপ্রিল) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। মঙ্গলবার গভীর রাতে কমিটি অনুমোদন করা হলেও প্রকাশ করা হয়েছে বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.