Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ১৬ পলাতক আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ জুন, ২০১৫

হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

এদের মধ্যে ১৫ জন পরোয়ানাভূক্ত ও ১ জন নিয়মিত মামলার আসামী।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.