Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা শ্রমিকের অস্ত্রের আঘাতে চা শ্রমিক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই চা শ্রমিকের কথাকাটাকাটির এক পর্যায়ে একজনের অস্ত্রের আঘাতে অপর এক চা শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে জাগছড়া চা বাগানে চা শ্রমিক প্রধান বাউড়ি (৫০) নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত রঞ্জিত বাউড়ি নামের এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জসিম উদ্দিন জানান, কথাকাটাকাটির জের ধরে পাশের বাড়ির রঞ্জিত বাউড়ি দেশীয় অস্ত্র দিয়ে প্রধান বাউড়িকে বুকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত রঞ্জিত বাউড়িকে আটক করে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.