Sylhet Today 24 PRINT

ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীর লামাবাজারে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মদন মোহন কলেজের পাশে ডাস্টবিনে এই নবজাতকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় পথচারী এনামুল হক বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমি এই সড়ক দিয়ে হেটে যাচ্ছিলাম। প্রচুর মানুষের ভিড় দেখে সামনে এগিয়ে দেখি সিটি করর্পোরেশনের ডাস্টবিনের মধ্যে এক নবজাতকের মরদেহ পড়ে আছে। এরপর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে।

ঘটনাস্থলে থাকা কোতায়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, আপাতত বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কে বা কারা একে ফেলে গেছে আমরা জানি না। তদন্তের মাধ্যমে এসব জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.