Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ধারালো অস্ত্রের কোপে তরুণী আহত

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৮ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল যুবক।

শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে চুনারুঘাট উপজেলার গুলগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

তাদের ধারালো অস্ত্রের কোপে আহত মৌসুমি আক্তারকে (১৯) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌসুমি গুলগাঁও গ্রামের আমীর উদ্দিন মাস্টারের মেয়ে।

আহত মৌসুমির ভাই জালাল উদ্দিন জানান, প্রায় ১ বছর ধরে মৌসুমিকে উত্ত্যক্ত করতো একই গ্রামের জুয়েল মিয়া। শুক্রবার সন্ধ্যায়ও সে মৌসুমিকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় জুয়েল মিয়াসহ আরো কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে মৌসুমিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আটক ব্যাক্তির নাম-ঠিকানা পরবর্তীতে জানানো হবে। তবে উভয় পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.