Sylhet Today 24 PRINT

সিলেটে পরিবহন চালক ও হেল্পারদের কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৮

সিলেটে পরিবহন চালক ও হেল্পারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় ট্রাফিক বিভাগ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে এই দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমার সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) পলাশ রঞ্জন দে এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল, এসএমপি ট্রাফিক ইন্সপেক্টর মো. আবু সাঈদ, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, চন্ডীপুল মাইক্রোবাস উপ-কমিটির সভাপতি শাহ রিপন।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ মিয়া, এসএমপির ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, এসএমপির সার্জেন্ট প্রসিকিউশন শাখা ট্রাফিক বিভাগ আবু বক্কর শাওন। কর্মশালায় ১০০ পরিবহন চালক ও হেল্পারদের প্রশিক্ষণ দেয়া হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.