Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন।

রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হেতিমগঞ্জের কায়স্তগ্রাম নাসাগঞ্জ এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল ওয়াদুদ (৩০) উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রনভাগ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্তগ্রাম নাসাগঞ্জ এলাকা সংলগ্ন সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশয় থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হত। আশংকাজনক অবস্থায় আহত হন আরো ৩ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.