Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ৪ নাইজেরিয়ান নাগরিক আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৪ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।  

শনিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে তাদেরকে বহনকারী একটি মাইক্রোবাসসহ (যার নাম্বার সিলেট-গ-১১-০৫১২) আটক করা হয়।  

আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা হলেন অভি চিসম এনেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) জেম্স ওকে সিহা (৩০)৷

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, উপজেলার মিলা টিলা এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করে ৪ নাইজেরিয়ান নাগরিক। আটকের সময় প্রথমে তারা নিজেদেরকে ফুটবল খেলোয়াড় হিসাবে নিজেদের পরিচয় দিলেও পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে অবৈধ ভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে। আটক আশাচি লিনাস এনমনির নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর ছিল না। তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করার বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর কে নিশ্চিত করে জানান, আটক হওয়া ৪জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.