Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম লিটন মিয়া (৩০)। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে।

রোববার সকাল (২৯ এপ্রিল) সাড়ে ৮টায় সৈয়দপুর গ্রামের পাশের বোরো জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৃষক লিটন বাড়ির পাশের হাওরের বোরো জমিতে ধান দেখতে গিয়েছিলেন। এসময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে শিকার আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শহীদুল্লাহ জানান, বজ্রপাতে সৈয়দপুর গ্রামের এক কৃষকের মৃত্যু হয়ে বলে সদর হাসপাতাল থেকে খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.