জৈন্তাপুর প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০১৮
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সিলেটের জৈন্তাপুরে আটক ৪ নাইজেরিয়ান নাগরিককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৯ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির অনলাইন পোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদেরকে বহনকারী একটি মাইক্রোবাসসহ (যার নাম্বার সিলেট-গ-১১-০৫১২) তাদের আটক করে।
আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা হলেন অভি চিসম এনেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) জেম্স ওকে সিহা (৩০)৷
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মিলা টিলা এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করে ৪ নাইজেরিয়ান নাগরিক। আটকের সময় প্রথমে তারা নিজেদেরকে ফুটবল খেলোয়াড় হিসাবে নিজেদের পরিচয় দিলেও পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে অবৈধ ভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে। আটক আশাচি লিনাস এনমনির নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর ছিল না। তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করার বিষয়টি নিশ্চিত করেন।