Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় জুয়া খেলার সামগ্রীসহ আটক ২২

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার উপকরণসহ ২২ জন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ এপ্রিল) দক্ষিণ সুরমার ভার্থখলার বালুরমাঠের পাশের জিঞ্জির শাহ্‌ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্যে শিলং তীর নামক জুয়া খেলার অপরাধে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. গাজী (৩১), ছদরুজ্জামান (২৯), মো. হোসেন আলী (৪২), মো. মিন্টু (২১), রতন (২৪),  জসিম (২৮), রাসেল (২৩), রনি (১৮), ফারুক ইসলাম (২৮), সজ্জাদ মিয়া (৩০), রাজু আহমদ (২৩),  মোঃ রাজন চন্দ্র ঘোষ (২৪), পিতা-অরন্য চন্দ্র ঘোষ, মকবুল হোসেন (৩৬), সেলিম মিয়া (১৯), মামুনুর রহমান (৩৫), শফিকুল ইসলাম (৪৯), সাইদুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (২৬), মো. সেলিম আহমদ (২৯), মিনহাজ উদ্দিন (৪৮), মানিক মিয়া (১৯), আ. রহিম (২০)।

আবদুল ওয়াহাব আরো জানান, আটককৃত আসামীদেরকে এসএমপি এ্যাক্ট এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.