Sylhet Today 24 PRINT

গাজীপুর থেকে অপহরণ, সিলেটে এনে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৮

গাজীপুরের টঙ্গী থেকে এক কিশোরীকে অপহরণ করে এনে সিলেটের একটি আবাসিক হোটেলে আটকে রেখে  ধর্ষণের ঘটনা ঘটেছে। অপহরণ হওয়ার তিনদিন পর ওই কিশোরীকে সিলেটের অর্কিড গার্ডেন নামক একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩০২ নং রুম থেকে রোববার (২৯ এপ্রিল) উদ্ধার করেছে র‌্যাব। একইসাথে আটক করা হয়েছে ধর্ষক মজিবুর রহমান (৫০) কেও।

আটক মজিবুর রহমান (৫০) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর বাবার গত শুক্রবার (২৭ এপ্রিল) নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তাকে উদ্ধারে তৎপর হয় র‌্যাব। রোববার সিলেটে হোটেলের একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং ধর্ষক মজিবুরকে আটক করা হয়।

তিনি জানান, বাবা-মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই কিশোরী (১৪)। তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মজিবুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে আসে। সিলেট নগরীর কোতোয়ালী এলাকায় অর্কিড গার্ডেন নামক হোটেলের ৩০২নং কক্ষে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন মজিবুর।

মজিবুরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.