Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ মোরশেদ হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল মামুন।

এনায়েত হুসেন রুহেলের সভাপতিত্বে ও সমাজকর্মী জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সুফি, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতি সাইফুল ইসলাম ছুটন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. জে. আহমদ জাবেদ, সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সোহেল, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামান প্রমুখ।

শেখ মোরশেদ হাডুডু প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। রোববার উদ্বোধনী ম্যাচে সুপারস্টার মোগলপুর ১৮পয়েন্ট পেয়ে জয়লাভ করে। প্রতিদন্ধী আনন্দ স্পোর্টিং ক্লাব বালাগঞ্জ পেয়েছে ১৬পয়েন্ট। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে দূর্বার গতি ভাটেরা ১৭পয়েন্ট নিয়ে জয়ী হয়। অপরদিকে তাদের প্রতিদন্ধী এস. কে. বন্ধুমহল পায় ১৬পয়েন্ট।

দীর্ঘদিন পর ফেঞ্চুগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হওয়ায় দর্শক-খেলোয়াড়দের সরব উপস্থিতি আনন্দ-উল্লাস আর মিলন মেলায় মুখরিত হয়ে উঠেছে কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.