Sylhet Today 24 PRINT

সিলেট স্পোর্টস জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ

১৫ মে’র মধ্যে সদস্য আহবান

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটে সাম্প্রতিক সময়ে স্থানীয় খেলাধুলার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার নিয়মিত আসর বসছে। এই ইভেন্টগুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিলেটে কর্মরত সাংবাদিকরা দর্শক-পাঠকদের সামনে উপস্থাপন করে আসছেন।

সময়ের প্রয়োজনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে সিলেটে স্পোর্টস রিপোটিংয়ের সঙ্গে জড়িত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরা পারসনদের নিয়ে ‘সিলেট স্পোর্টস জার্নালিস্ট ফোরাম (এসএসজেএফ) নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

রোববার (২৯ এপ্রিল)  বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে বদরুদ্দোজা বদরকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট এসএসজেএফ’র নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে অন্যান্য সদস্যরা হলেন আব্দুর রশিদ রেণু, চয়ন চৌধুরী, সাদিকুর রহমান সাকী, হাসান মো. শামীম, মোস্তাফিজুর রহমান রোমান ও আহমদ ইয়াসিন খান।

এদিকে সভায় আহবায়ক কমিটি গঠনের পাশাপাশি এসএসজেএফ’র নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহীদের আগামী ১৫ মে’র মধ্যে ০১৭৬৬৩৩২২০০ ও ০১৭১৬৭৯৫৯২৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.