Sylhet Today 24 PRINT

দিরাইয়ের করিমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আয় হিসেবে ১ কোটি ৯৬ লক্ষ ৬৪ হাজার ৩৪৪ টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ১ কোটি ৭১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব শ্যামলা রানী চৌধুরীর সঞ্চালনায় বাজেট আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রুবেল মিয়া, আজিজুর রহমান, রিপন মিয়া, আব্দুর রব রিপন, এওয়ার হোসেন, জাবেদ চৌধুরী, জুয়েল মিয়া, সুকেশ বর্মন, শরাফত মিয়া ও মহিলা সদস্য শেলু বেগম, ইউনিয়ন উপ-সহকারী হিতাংশু দাস, স্বাস্থ্য বিভাগের হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা পর্বে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা তাদের সমস্যা তুলে ধরেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.