Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আনন্দ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ জুন, ২০১৫

এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়ী হওয়ায় হবিগঞ্জে আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।

রোববার (২১ জুন) রাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শহরের ব্যাক রোডের বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেল এলাকা থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের সওদাগর মসজিদ মোড় ও কালীবাড়ি ক্রসরোড হয়ে বি.জামান খান রোডের আমির চান কমপ্লেক্সের কাছে এসে সম্পন্ন হয়।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটভক্তরা মিছিলে যোগ দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.