Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জে সেন্ট্রাল ফার্মেসি নামের এক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে দুই জনকে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কররে। এসময় সকল মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এর সেন্ট্রাল ফার্মেসীর কর্মকর্তা জহিরুল ইসলাম (৩৯) ও কর্মচারী বাপ্পি দাস (২৩)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ও ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ওসি (অপারেশন) আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুনামগঞ্জ অফিসের সহকারী মানিক সরদার ও মো. ফাহিম মিয়া।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ বলেন,‘মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ের সেন্ট্রাল ফার্মেসীর দুইজনকে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.