Sylhet Today 24 PRINT

শবে বরাত উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

পবিত্র শবে বরাত উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।

সোমবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় পৌরসভার হল রুমে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার হবিগঞ্জ পৌরসভার মেয়র জি. কে. গউছ।

তিনি হবিগঞ্জ পৌরসভা নাগরিক সেবা প্রদান কর্মকাণ্ডে সকল বাধা বিপত্তি দুর করতে পবিত্র শবে বরাতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি পৌরসভার সকল নাগরিকের সুখ সমৃদ্ধি কামনা করেন।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মো. আলমগীরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হবিগঞ্জের বিশিষ্ট আলেমগন। দোয়া মাহফিলে হবিগঞ্জ পৌরসভা তথা দেশের মানুষের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.