Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের মে দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

‘১ মে দিচ্ছে ডাক, জাগরে শ্রমিক, জাগরে জাগ’ এই স্লোগান নিয়ে সিলেটের বিয়ানীবাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ মে) সকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিয়ানীবাজার উপজেলা শাখার  উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উদ্যোগে সকাল ১০ টায় পৌরহরের এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে দক্ষিণবাজারস্থ জনতা মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিয়ানীবাজার শাখার সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা কমরেড আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা, সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি দয়াময় কুমার দে, সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মোঃ আকছার হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক আহবায়ক শ্রমিক নেতা আব্দুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আবুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হরিশচন্দ্র দেব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক কমরেড আব্দুল হাসিব।

সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, উৎপাদকযন্ত্র হিশেবে ব্যবহৃত শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে পুঁজিপতিদের পুঁজি বৃদ্ধি করে তাদের ভোগ বিলাসকে বাড়িয়ে দিলেও নিজেদের অবস্থার কোন পরিবর্তন হয় না, কারণ তারা সুসংগঠিত নয়। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্য এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

বক্তারা বলেন, নির্যাতিত-নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করার লক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বিয়ানীবাজার শাখা বন্ধ পরিকর রয়েছে। আলোচনা সভা শেষে উদীচী শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজার শাখা সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত  পরিবেশন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.