Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কামরান

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, মহানগর সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।   

মঙ্গলবার (১ মে) দুপুরে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সবাই কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নম: খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাসের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় অসাম্প্রদায়িক চেতনাকে আমি মনে প্রাণে লালন করি উল্লেখ করে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সাম্প্রদায়িক দ্বিধাদ্বন্ধ ভুলে হিন্দু মুসলিম সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব এ হোক আমাদের সকলের অঙ্গীকার।   

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, সিলেট মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্নর ড. আর. কে. ধর, কাশ্যপ কল্যাণ পরিষদের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল বিশ্বাস, সহ সভাপতি সুখময় বিশ্বাস যাদব, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়।  

বক্তব্য রাখেন, ডা. হিরণ মোহন বিশ্বাস, পাঁচু মোহন বিশ্বাস, পুলিন সরকার, দেবাশীষ পুরকায়স্থ, নিরঞ্জন চন্দ্র চন্দ, ক্ষিতীশ সরকার, প্রাণেশ লাল বিশ্বাস, অধ্যাপিকা বিনা সরকার, ডা. বিমল বিশ্বাস, দিপ্তী রানী বিশ্বাস, বাসন্তী নন্দি, রঞ্জিত কুমার বিশ্বাস, নিরেশ বিশ্বাস, তপন কুমার দাস, শ্যামল বিশ্বাস, অভিরাম বিশ্বাস, কার্তিক বিশ্বাস, সত্য কুমার বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, ধনঞ্জয় সরকার, কৃষ্ণচন্দ্র দাস, অঞ্জন বিশ্বাস, চিত্ত রঞ্জন রায়, সুকেন্দ্র বিশ্বাস, ময়না সরকার, স্বপন কুমার ভৌমিক, গুণমণি বিশ্বাস, নারায়ণ বিশ্বাস, রিপন বিশ্বাস, ব্রজেন্দ্র মোহন সরকার, পবিত্র বিশ্বাস, লাকি নন্দি, মিঠুন বিশ্বাস, মিন্টু বিশ্বাস, অমিত রায় পাপ্পু, নিখিল রাম বিশ্বাস, রিপন বিশ্বাস, অনিল বিশ্বাস, নিরঞ্জন সরকার, ডা. রমা কান্ত সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.