Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ ইউপি’ চেয়ারম্যানের অফিস থেকে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

কৃষি ভর্তুকি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুদানের টাকা

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০১৮

বিশ্বনাথের ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে টাকা চুরি যাওয়ার ঘটনার মুল সন্দেহভাজন ফজর আলী (২৭) কে গ্রেপ্তার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ মে) বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকায় সন্দিগ্ধ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খান।

গ্রেপ্তার ফজর আলী বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকায় সন্দিগ্ধ গ্রামের কটু মিয়ার পুত্র।

তিনি জানান, পুলিশ সুপার জনাব মো. মনিরুজ্জামান এর নির্দেশনায় সিলেট জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ জোনের) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব কামাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ শহীদুল আলম এর নেতৃত্বে (মামলা নং-০৩ তারিখ-০৫/৯/২০১৭খ্রিঃ ধারা-৩৮০ পেনাল কোড) এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তারে সক্ষম হই।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজর আলী ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪২,৫০০/- টাকা চুরি করেছে বলে স্বীকার করে।

উল্লেখ্য গত বছরের আগস্ট মাসের ৩০ তারিখ রাত্রে বিশ্বনাথ থানাধীন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে কৃষি ভর্তুকি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের ৪২,৫০০/- টাকা চুরি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.