Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিষপানে কিশোরের আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০১৮

মাধবপুরে বিষপানে জীবন মিয়া নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১ মে) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বিষপানের ঘটনাটি ঘটে। বুধবার ভোররাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার হবিবপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে জীবন মিয়া (১৭)। মায়ের সঙ্গে বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় ছোট বেলা থেকে নানাবাড়ি এনায়েতপুরে বসবাস করত সে। বেশ কয়েকবছর আগে তার মাও জীবিকার সন্ধানে জর্ডানে পাড়ি জমান। এরপর থেকে নানীর আশ্রয়ে থেকে সে বড় হয়। মঙ্গলবার সন্ধ্যায় জীবন মিয়া নানীর কাছে হাত খরচের টাকা চায়। নানী টাকা না দেয়ায় সে বিষপান করে। বুধবার ভোররাতে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল হাসান খবর পেয়ে বুধবার দুপুরে এনায়েতপুর গ্রাম থেকে জীবন মিয়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) কাওছার আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.