Sylhet Today 24 PRINT

সিলেটে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক |  ০২ মে, ২০১৮

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ সহ শিলাবৃষ্টি সবার সম্ভাবনা আছে।

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সাথে আকাশ অস্থায়ী ভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে আজ বুধবারের (২ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিলো ৭২ শতাংশ যা সন্ধ্যা ৬টায় ৭১ শতাংশ নেমে আসে।

এছাড়া আজ (বুধবার) সকাল ৬টা থে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং গতকাল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আগামীকাল (বৃহস্পতিবার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.