Sylhet Today 24 PRINT

মাধবপুরে টেম্পু শ্রমিকদের উদ্যোগে মে দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে টেম্পু শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে মহাসড়ক সম্প্রসারণ করে চার লেন স্থাপন, থ্রি-হুইলার ও সিএনজি চলাচলে উচ্চ আদালতের আদেশ পুনর্বিবেচনার দাবি, শ্রমিকদের বেতন কাঠামো এবং কর্মের নিরাপত্তার দাবি জানিয়ে মে দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে এ উপলক্ষে সমিতির কার্যালয়ে শ্রমিকদের বিশাল র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান আলাই মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিম মিয়া, সদস্য আব্দুল খালেক, মুসলিম মিয়া, আমীর হোসেন, আলমগীর মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.