Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর যাত্রীবাহীবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। বুধবার (২ মে) সন্ধ্যায়  সদর উপজেলার সোনাই নদীর ব্রিজের কাছে ইসলামিয়া ফিলিং ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান মাধবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. রাকিবুল ইসলাম।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা মাধবপুর ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

রাকিবুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটগামী পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন ১৮-৪২২৬ এবং ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৭২০) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মহিলাসহ কমপক্ষে যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও পিকআপ ভ্যানের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন।

গুরুত্বর আহত অবস্থায় সঞ্জয় মহালদার (১৮) তোফান গড় (২৫) জ্যোৎস্না মুন্ডা (২৩) সোহেল তাতি (১৬) সুজন তাতি (২০) সাগর পাতী (১৫) সোহেল রঞ্জন (২৪) রানী মুন্ডা (১৮) বাবুল মুন্ডা (২০) মিলন মুন্ডা (২০) আপন মুন্ডা (২১) রুপালী মুন্ডা (১৯) খেলু মিয়া (২০) রিনা মুন্ডা (২০) সোহেল (২০) হেবলু মুন্ডা (২৫)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য যে চুনারুঘাট উপজেলার দেউন্দী চা-বাগানের শ্রমিকরা বিজয়নগর উপজেলার শশই’র কাছে মোল্লা ব্রিকসএ কাজ করার জন্য যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.