Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ০৩ মে, ২০১৮

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ মে) উপজেলার কিবরিয়াবাদ এলাকা থেকে এ সকল শাড়ি জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কিবরিয়াবাদ এলাকায় তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান চালিয়ে ৭৬৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন।

আটককৃত শাড়ির মূল্য ২২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.