Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘রোড শো’ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০১৮

পরিবার পরিকল্পনায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে সুনামগঞ্জ থেকে কক্সবাজার ‘রোড শো’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) সকালে সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিনলায়তন প্রাঙ্গণে ‘গানে গানে, পথে পথে, সুখের জয়যাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে বেলুন উড়িয়ে ‘রোড শো’র উদ্বোধন করা হয়। ‘রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও সুনামগঞ্জ পরিবার পরিকল্পনার ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগ পরিচালক ও যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ বিপ্লব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক (সিসি) ডা. ননী ভূষন তালুকদার।

আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ‘রোড শো’ উদ্বোধন করেন উপস্থিত অতিথিগণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

৯ মে কক্সবাজারে গিয়ে এই ‘রোড শো’ সমাপ্ত হবে এবং সেখানেই সমাপনী অনুষ্ঠান হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.