নিজস্ব প্রতিবেদক | ০৩ মে, ২০১৮
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ সহ শিলাবৃষ্টি সবার সম্ভাবনা আছে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে আজ বৃহস্পতিবার (৩ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিলো ৬২ শতাংশ যা সন্ধ্যা ৬টায় ৫০ শতাংশ নেমে আসে।
এছাড়া আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। এবং গতকাল (বুধবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামীকাল (শুক্রবার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।