সিলেটটুডে ডেস্ক | ০৪ মে, ২০১৮
সুনামগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও বিধিমালা -২০১৭ বিষয়ে অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা ইপিআই ভবনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন বিবিএফ এর উদ্যোগে ঐ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার হেদায়েত উন নবী, সিনিয়র কনসালটেন্ট সার্জারী ডা. বিশ্বজিৎ গোলদার, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, ডা. আবুল কালাম, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আলোচনা ও প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর বিভাগীয় কর্মকর্তা সজিব চৌহান।
অবহিতকরণ সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, কারা বিভাগ, কলেজ-উচ্চ বিদ্যালয়, ধর্মীয় প্রধান, সাংবাদিক, সমাজসেবা বিভাগসহ সরকারী বিভিন্ন দফতরের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।