Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার তরুণী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৮

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেলে এক তরুণীকে (১৯) আটকে রেখে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) দক্ষিণ সুরমার আল-তকদির আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) আমির উদ্দিন।

তিনি জানান,  বিয়ের প্রলোভনে এক তরুণীকে ১১দিন ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার (৩ মে) রাত ১০ টায় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার জসীম উদ্দিন ও সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সিলেট দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (২,৩/৫) দায়ের করেন। এতে ৪ জনকে আসামী করা হয়।

জসীম ও  নিয়াজ ছাড়া মামলার অন্য দুই আসামিরা হলেন, হোটেল আল তকদিরের কর্মচারী জাকির ও নূর মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়,  সিলেটের গোয়াইনঘাট থানার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসীম উদ্দিনের। জসীম প্রেম প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়। এখানে তাকে দীর্ঘ ১১ দিন আটকে রেখে জসীম ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.