Sylhet Today 24 PRINT

সিলেটে বানরের উপদ্রবে জরুরি পরামর্শ সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ মে, ২০১৮

সিলেট নগরীতে বানরের উপদ্রব নিরসনে জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

পরামর্শ সভাটি আগামী ৬ মে রোববার রাত সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। যথাসময়ে এ পরামর্শ সভায় উপস্থিত থেকে সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করার জন্য সকলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীতে শতশত বানরের হামলায় মানুষকে প্রতিদিনই রক্তাক্ত জখম হতে হচ্ছে। মানুষের বাড়িঘরে বানর ঢুকে আতংক ছড়ানো, মালামাল তছনছ করা, উঠতি গাছ গাছালি ও ফল ফলাদি নষ্ট করাসহ নানা উপদ্রবের মধ্যে চলতে হচ্ছে। বানরের বেপরোয়া নির্মম আচরণে সংশ্লিষ্ট এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছেন।

বন্যপ্রাণী বানরের সুরক্ষা, সংশ্লিষ্ট এলাকার মানুষজনদের বানরের অত্যাচার থেকে বাঁচানো এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষে করনীয় নির্ধারণের জন্য সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সমন্বয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্যোগে এক জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়েছে বলে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.