Sylhet Today 24 PRINT

মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৮

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির স্বজনদের সন্ধান চাইছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ওসমানী হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ব্যক্তি।

গত ৩০ এপ্রিল (সোমবার) কে বা কারা অনুমানিক ৪৫ বছর বয়সী চাপ দাড়িওয়ালা এই লোককে হাসপাতাল ফেলে যায় বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান।

তিনি অনুরোধ করেন, ৫ ফুট ৬ ইঞ্চি লম্বাটে মুখমণ্ডলের এই লোকের নাম-পরিচয় বা স্বজনদের সন্ধান পেলে ০১৭১৮১১৬০৪৫ নম্বরে যোগাযোগ করতে।

তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না বলে জানান এসআই আক্তারুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.