Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০১৮

শুক্রবার বজ্রপাতের ঘটনায় হবিগঞ্জ জেলায় এক নারীসহ ৩জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মে) পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট, বানিয়াচং ও বাহুবল এ তিনজন নিহত হন।

চুনারুঘাট উপজেলা: চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউসী গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী হেনা বেগম (৩৪) নামে এক গৃহবধূর বজ্রপাতে নিহত হয়েছেন। চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বানিয়াচং উপজেলা: বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা গ্রামের কৃষক রণধীর চন্দ্র দাশ (৪৫) নামে নিহত হয়েছেন। নিহত কৃষক রণধীর চন্দ্র দাস ওই গ্রামের স্বর্গীয় যতীন্দ্র চন্দ্র দাশের ছেলে।

বাহুবল উপজেলা: বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাইডোবিলে বজ্রপাতে আবুল কালাম (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম একই ইউনিয়নের রাজসুরত (ভবানিপুর) গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.