Sylhet Today 24 PRINT

নাজমা রহমানকে সিসিক মেয়রের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সহধর্মিণী নাজমা রহমান ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নাজমা রহমানের গতিশীল নেতৃত্বে যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকার প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কর্মদক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তার সহধর্মিণী নাজমা রহমান এক সময় ব্রিটেনে আরো গুরুত্বপূর্ণ স্থানে এগিয়ে যাবেন এমন প্রত্যাশা করে সিসিক মেয়র তার সার্বিক সাফল্য কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.