Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ৮ম শ্রেণির ছাত্রের আত্মহনন!

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৮

সিলেটের বিশ্বনাথে নুরুজ্জামান (১৫) নামের এক স্কুল ছাত্রের আত্মহননের ঘটনা ঘটেছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের ফটিক মিয়ার ছেলে এবং পার্শ্ববর্তী পিএমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

শুক্রবার (৪ মে) সকালের নাস্তা সেরে ১০টার দিকে তার বাবা মা বাড়ি থেকে কাজে বের হন। সেই সুযোগে সবার অজান্তে বসত ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয় নুরুজ্জামান। দুপুর ১২টারদিকে বাবা ফটিক বাড়িতে এলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ও ওসি (তদন্ত) দুলাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্টে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.