Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৮

হবিগঞ্জ জেলা কারাগারে আবদুল হক (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হবিগঞ্জ জেল সুপার গিয়াস উদ্দিন।

এর আগে সকাল ৬টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে জেল কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে ভর্তি করে।

আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। ২০১৪ সালে পারিবারিক বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় আবদুল হককে কারাগারে পাঠান আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.