Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন চেম্বারের মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ মে) সিলেট উইন্টার গার্ডেন মাঠে মাসব্যাপী এ বৈশাখী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শহীদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জুহরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কম্পিউটার সমিতির এনামুল কুদ্দুস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, আমাতুজ জহুরা রওশন জেবিন (রুবা), ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সাংবাদিক বিলকিছ আক্তার সুমি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রাখী মনি সিনহা, বিউটি বর্মণ, সামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, রাহেলা জেরিন কার্যন, ওয়াহিদ আখলাক, মাহমুদা, তপশ্রী দাস, নাসরিন বেগম, সাথ সাবিথ মাহবুবা কান্তা প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.