Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৭ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৭ মে) দুপুরে উপজেলার বাঘাসুরা এলাকায় অবস্থিত তালুকদার কেমিকেলের ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

নিহত ফিরোজ গাইবান্ধার শাহঘাটা উপজেলার কমলপুর গ্রামের জহিরুল মিয়ার ছেলে।

জানা যায়, দুপুরে ফিরোজ মিয়া কারখানার পানি তোলার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.