Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ডাকাতির অভিযোগে আটক ১

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই বাড়িতে ডাকাতির ঘটনার অভিযোগে জড়িত সন্দেহে ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ উপজেলার নিজ ঘিলাছড়ার মৃত আজমল আলীর ছেলে। মঙ্গলবার (৮ মে) উপজেলার আশিঘর এলাকার সাহেদ মিয়া ও নিজ ঘিলাছড়া গ্রামের আব্দুর রহিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ মে) ভোরে সাহেদ মিয়ার বাড়ি ও আব্দুর রহিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এ সময় ডাকাতদের মধ্যে ফরহাদকে শনাক্ত করতে পারেন বলে জানান বাড়ির লোকজন। পরে সকালে ফরহাদের বাড়ি থেকে ডাকাতিকালে ব্যবহৃত অস্ত্র ও লুঙ্গির নিচে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় তাকে আটক করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.